সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসোর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

নানা আয়োজনের মধ্য দিয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো। গত ৩ ফেব্রুয়ারি দুপুরে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির ১ নম্বর রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির একমাত্র শাখায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। এ সময় এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশে সেগাফ্রেডোর একমাত্র স্বত্বাধিকারী রাইসুল উদ্দিন সৈকতসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত বলেন, আন্তর্জাতিক ব্র্যান্ড হিসাবে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মানুষের কাছে সেগাফ্রেডো মর্যাদার প্রতীকে পরিণত হয়েছে। ইতোমধ্যে নিরাপদ খাদ্য পরিবেশনের মাধ্যমে অগণিত গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে বন্দর নগরী চট্টগ্রামে সাফল্যের সাথে এগিয়ে চলছে সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো। গ্রাহকদের জন্য আরো উন্নত পরিবেশ ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সেগাফ্রেডো কর্তৃপক্ষের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বর্তমানে বিশ্বের ৮০টি দেশে সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো কফিশপের ৪শটির বেশি আউটলেট আছে। নিজস্ব চাষে উৎপাদিত এ কফি বিন ২৭টি ্লদেশে উৎপাদিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধ১২ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ব্যালট বিপ্লব ঘটবে
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তোলাই আমার লক্ষ্য