সুশিক্ষা ও সুস্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে

আলোর দিশার এজিএমে বক্তারা

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

সমাজ কল্যাণমূলক সংস্থা আলোর দিশা ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও ওয়েলকামিং রমাদ্বান প্রোগ্রাম গত ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় হোটেল সৈকতের হালদা হলে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. নুর মুহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন ও হাফেজ মাও. আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এজিএমে বার্ষিক প্রতিবেদন২০২৬ পেশ ও পাস করা হয়। পাশপাশি আগামী অর্থ বছরের পরিকল্পনা ও বাজেট পেশ করা হয়। এতে উপদেষ্টা ও আজীবন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন পীওে তরিকত মাওলানা সৈয়দ নাছেরুল হক চিশতি, শিল্পপতি শাহজাহান লিটন, আল্লামা মাইনুদ্দিন কুরাইশী, প্রফেসর ড. আয়েশা আফরিন, হাজি লতিফা মোহাম্মদ, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, কামরুদ্দিন ছিদ্দিক জাহাঙ্গীর, এডভোকট আবুল কাশেম চৌধুরী, শেখর বড়ুয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দ কুতুবুদ্দিন আলম, কোষাধ্যক্ষ সালেহ আহমদ, অধ্যক্ষ মিসবাহুর রহমান, এডভোকেট শাহজাদি মুক্তা, শাহজাদা সৈয়দ বদরুল হক চিশতি, প্রধান শিক্ষক জিয়াউদ্দিন, মঞ্জুরুল হক চৌধুরী, মাওলানা ইকরামুল হক, জহির উদ্দিন হেলাল, ক্যাপ্টেন হানিফ উদ্দিন, ব্যাংকার অলিউল্লাহ, খালেদ সাইফ উদ্দিন, সায়েফ উদ্দিন, সেকান্দর রহমান কায়সার, হাফেজ জুবাইদুল হাসান প্রমুখ।এতে বক্তারা বলেন, সরাকারি ও বেসরকারি উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। মানুষের গড় আয়ূ বৃদ্ধি, শিশু মৃত্যুরহার ও মাতৃত্বকালীন স্বাস্থ্যঝুঁকি হ্রাস, রক্ত চাহিদা মিটানো, শিক্ষার হার বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে দেশ অনেক উন্নত হয়েছে। তবে নৈতিকতা, মায়ামমতা, পরোপকারীতা, মানবতাবোধ, শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ হ্রাস পেয়েছে। ফলে শিক্ষিত সমাজে অশান্তি ও অসুস্থতা বিরাজ করছে। অপরদিকে দুর্নীতি, স্বজনপ্রীতি, নিষ্ঠুরাও সমানতালে বৃদ্ধি পাচ্ছে। তরুণ সমাজের বিরাট অংশ বিপথগামী হচ্ছে। এমতবস্থায় সুশিক্ষা ও সুস্বাস্থ্যের চেল্যাঞ্জ মোকাবেলা করতে হবে সর্বশক্তি দিয়ে। মানবিক সংগঠনসংস্থাসহ সর্বস্তরের প্রতিষ্ঠানকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। অন্যথায় শিক্ষা ও চিকিৎসার সুফল পাওয়া যাবে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিআরও ফখরুল, আসিফ, রিফাত, নিহাল, তাহমীম, মহাথির, নিধি, নিশি, জয়, আবির, আলহাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অভিযানে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ
পরবর্তী নিবন্ধসম্মিলিত আবৃত্তি জোটের কর্মশালা ও সনদ বিতরণ