সুরধ্যানের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান কাল

| মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

দেশবরেণ্য সঙ্গীত গুরু উস্তাদ মিহির লালা স্মরণে সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরধ্যানের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আগামীকাল বুধবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) গ্যালারিতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন খ্যাতিমান বংশীবাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। এতে প্রধান অতিথি থাকবেন নজরুল সংগীতশিল্পী জয়ন্তী লালা। বিশেষ অতিথি থাকবেন মোহন বীণা শিল্পী দোলন কানুনগো। খেয়াল পরিবেশন করবেন তুষ্টি পাল ও প্রাচী চৌধুরী, সেতার পরিবেশন করবেন রোজী মজুমদার সেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সুরধ্যানের সাধারণ সম্পাদক রিটন কুমার ধর অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিস
পরবর্তী নিবন্ধজোলেখা বেগম