সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

| শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

ইউএনএসএবিচট্টগ্রাম প্রতি বছরের ধারাবাহিকতায় গত ১৮ মার্চ ষোলশহরস্থ বন গবেষণাগার উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করে সেবামূলক ও মানবিক কর্মসূচি।

এই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফ্রি মেডিকেল কনসালটেশন সেবার আয়োজন করা হয়। এতে অভিজ্ঞ চিকিৎসকদের একটি টিম উপস্থিত থেকে শিশুদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বাছাইকৃত প্রায় ৭০ জন সুবিধাবঞ্চিত পথশিশুর মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী, শিক্ষা উপকরণ, সাজসজ্জা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের উপহার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনএসবিচট্টগ্রাম ডিভিশনের রিজিওনাল সেক্রেটারি আনিকা তাবাসসুম, এক্সিকিউটিভ কমিটির সদস্য আলআসিফ হাওলাদার, আফলাতুন রিয়াদ, মো. জাকিরুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, অভিষেক বড়ুয়া, মোশারফা পারভিন, সৈকত দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মপুর দরবারে আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু শিবির
পরবর্তী নিবন্ধআবদুল মালেক চৌধুরী