সুপারিশকৃত ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

সরকার গঠিত পেকমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পেস্কেলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নার্সেস অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণী মেডিকেল সরকারী কর্মচারী সমিতি এবং ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকাল ৯ থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষিত নবম পে স্কেলের দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি এস এম বশির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নার্সেস এসোসিয়েশনের কামরুন নাহার, তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন এবং চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক চৌধুরী , সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, আনোয়ারুল ইসলাম টিপু,ইমাম হোসেন, কুতুব উদ্দিন, জাহিদুল ইসলাম সবুজ,সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধঅভিনেতা মলয় কর চৌধুরী