মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বন্দি থাকা সাবেক নেত্রী অং সান সু চি ভালো আছেন। তার দেখভাল করা হবে বলে দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানকে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। রোববার আসিয়ানের বিশেষ দূত এতথ্য জানান। মিয়ানমারে আসিয়ানের বিশেষ দূত ও ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা লাজারো দীর্ঘদিন ধরে ৮১ বছর বয়সী সু চির সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর বিডিনিউজের। মিয়ানমার জান্তা ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই তিনি বন্দি রয়েছেন। ব্যাংককে এক সংবাদ সম্মেলনে লাজারো বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী অং সান সু চি সুস্থ আছেন। তিনি সু চিকে তাদের আত্মীয় বা বোনের মতো উল্লেখ করে বলেছেন যে, তারা তার সব ধরনের দেখভাল করবেন।












