সীতাকুণ্ডে পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

উপকূলীয় জেলা সমূহ বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের আওয়ায় সাধারণ মানুষের মধ্যে বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার বাড়বকুণ্ডে ট্যাংক বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, উত্তর জেলা কৃষক লীগের সহসভাপতি অ্যাডভোকেট শওকতুল আলম,জালাল আহমেদ, জসিম উদ্দিন, নিজাম উদ্দিন, আয়ুব আলি, জামালউল্ল্যা, মো. সোহেল, শরিয়ত উল্যা, শিহাবউদ্দিন, মিনহাজ উদ্দিন, নাহিদুজ্জামান নিশাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগোসল করতে নেমে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধগোলাম আকবর চৌধুরী