সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন 

বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ২২ মার্চ, ২০২৬ at ৯:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন- ২০২৬ (২২ মার্চ) রবিবার বিকালে সাতকানিয়াস্থ একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়। 

উক্ত নির্বাচনে এনটিভি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি শহীদুল ইসলাম বাবর সভাপতি ও কালের কন্ঠ, দৈনিক আজাদী প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন, ক্লাবের সিনিয়র সদস্য নাজিম মোহাম্মদ, লোকমান হাকিম ও এস এম রানা।

নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এম এম রাজা মিয়া রাজু (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সহ-সভাপতি হারুন অর রশিদ (জিটিভি), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (দৈনিক ইত্তেফাক/দৈনিক আজাদী অনলাইন), অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম মাহমুদ (দৈনিক বাংলা/একুশে পত্রিকা), কার্যনির্বাহী কিমিটির সদস্যরা হলেন, মামুন মোহাম্মদ, সুকান্ত বিকাশ ধর (দৈনিক সমকাল/দি ক্রাইম) ও মনজুর আলম (দৈনিক নয়াদিগন্ত)।

নবনির্বাচিত কমিটি খুব কম সময়ের মধ্যে সাতকানিয়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকের প্রতিনিধিদের সাতকানিয়া প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির বিনোদনকেন্দ্রে ঈদ ঘিরে পর্যটকদের ভিড়
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে নববধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার