সীতাকুণ্ডে জাটকা সংরক্ষণ সপ্তাহ কর্মসূচির উদ্বোধন

সাগরে ৮ মাস জাটকা ধরা নিষিদ্ধ

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী, এ স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ডে ও জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে আলোচনা সভা কুমিরা ইউনিয়নের ঘাটঘর এলাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও রাসেল দাসের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ্‌। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিন, কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ, মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম, মো. আরিফুর রহমান, তৌসিব উদ্দিন, কন্টিজেন্ট কমান্ডার মো. হামিদুল ইসলাম, মো. মাহবুবুর রহমান।

এদিকে সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ জানান, ১০ ইন্সির কম দৈর্ঘ্যেঁর ইলিশকে জাটকা হিসেবে গণ্য করা হয়। তাই প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস সাগরে জাটকা আহরণ, পরিবহন মজুদ, বাজারজাতকরণ, ক্রয়বিক্রয় বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। শেষে জেলে অনিল দাস,রুবেল দাস ও মো.সফিকে অর্টিসানাল নৌযানের অনুমতি পত্র প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসরস্বতী সঙ্গীতালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী, নানা আয়োজন
পরবর্তী নিবন্ধইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সিবিইউএফটি ভাইস চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ