সীতাকুণ্ডে কারখানার টিনের শেড ভেঙে দুই শ্রমিকের মৃত্যু

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

 

সীতাকুণ্ড প্রতিনিধি ম

সীতাকুণ্ডে সাগর উপকূলে অবস্থিত একটি করখানায় সংস্কারের কাজ করতে গিয়ে টিনের শেড ভেঙে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালী জেলার মো. ফারুক (৩০) ও কুমিল্লা জেলার মো. জহির (২৫)

জানা যায়, এদিন সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তার পাড়া সাগর উপকূলে অবস্থিত অল ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি কারখানায় দুইজন শ্রমিক টিনের সেডের সংস্কারের কাজ করছিলেন। এ সময় টিনের শেডটি ভেঙে পড়লে দুজন ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর মালিকপক্ষ তাদের দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় মহাম্মদ জাফর বলেন, কারখানার পূর্ব পাশের সংস্কারের জন্য টিনের সেডের উপরে ওঠে ওয়েল্ডিন মেশিন দিয়ে কাটছিলেন তারা। এ সময় সেড ভেঙে পড়ে তাদের মৃত্যু ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ফাঁড়ির ইনচার্জ এস আই মো. আলাউদ্দিন বলেন, বার আউলিয়া এলাকায় সাগর উপকূলের ঘটনাস্থল থেকে নিহত দুই মিস্ত্রীর মরদেহ কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে এসেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধলেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা ইসরায়েলের
পরবর্তী নিবন্ধসংরক্ষিত আসন আলোচনায় চট্টগ্রামের দেড় ডজনেরও বেশি নেত্রী