সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ক্লাব কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ মঙ্গলবার সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় অংশ নেবে একই ঘরানার দুই দল রাইজিং স্টার ক্লাব এবং রাইজিং স্টার জুনিয়র। দুপুর ১২ টায় শুরু হবে এই ফাইনাল খেলা। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্পাহানী গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী।












