বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গত শনিবার বিকাল ৫ টায় পটিয়া থানার মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অধ্যাপক কানাই দাশের সভাপতিত্বে ও সম্পাদক এডভোকেট শওকত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা সিপিবি সম্পাদক শিমুল ধর, পটিয়া উপজেলা কমিটির সভাপতি সম্পাদক মাস্টার শহীদুল ইসলাম, মদিনা বেগম বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি সম্পাদক জামাল নাসের, সেহাব উদ্দিন সাইফু, অলক দাশ, মহিবউল্লাহ খান, সুবল দেব সনত বড়ুয়া। বক্তারা বলেন, বোয়ালখালীতে এক সপ্তাহপর্যন্ত বিদ্যুৎ নাই কলখারনায় গ্যাস নাই মানুষের চাকরি নাই, ৬ মাসে ৬২ হাজার মানুষের চাকরি চলে গেছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি না করে আবারো কোটার ভিত্তিতে নিজেদের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি ও চুক্তি ভিত্তিক নিয়োগ দেশ ও জাতীর জন্য ভালো কিছু আনবেনা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পটিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।











