সিদ্দিকুর রহমান স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক

| সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৮:০৬ পূর্বাহ্ণ

মো. সিদ্দিকুর রহমান সমপ্রতি শরি‘আহ্‌ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উপ–ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের উপ–ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন।

সিদ্দিকুর রহমান আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিষয়ে প্যারিস ভিত্তিক আইসিসি ও যুক্তরাজ্যের আইএফএস কর্তৃক সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) স্বীকৃতি অর্জন করেছেন। ইসলামি ব্যাংকিংয়ে তিন দশকের বেশি অভিজ্ঞতা সম্পন্ন রহমান বাহরাইন ভিত্তিক এএওআইএফআই কর্তৃক সার্টিফাইড শরি‘আহ এডভাইজার এন্ড অডিটর (সিএসএএ) ফেলোশিপ প্রাপ্ত।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে স্নাতকসহ স্নাতকোত্তর (এমএসএস) এবং পরবর্তীতে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রী অর্জন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশোক দিবস উপলক্ষে ৩ দিন বিনামূল্যে ডেঙ্গু টেস্ট সুবিধা চমেক হাসপাতালে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে নগর যুবলীগের খাবার বিতরণ