সিডিএফএ মেয়র একাডেমি কাপ ফুটবলের বাছাই কার্যক্রম কাল শুরু

| রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

সিডিএফএ মেয়র একাডেমি কাপ (১৩) ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড় বাছাই কার্যক্রম কাল ১০ আগস্ট দুপুর ২টা হতে জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। এতে সিডিউল অনুযায়ী অংশগ্রহণকারী দল এবং খেলোয়াড় বাছাই কমিটির কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। কাল ১০ আগস্ট প্রথম দিন ‘এ’ গ্রুপের পাঁচটি দল বাছাই কার্যক্রমে অংশ নেবে। দলগুলো হচ্ছে: চট্টগ্রাম ফুটবল একাডেমি (বিকাল ২টা৩টা), পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি (বিকাল ৩টা৪টা),সন্দ্বীপ ফুটবল একাডেমি (বিকাল ৪টা৫টা),ইয়ং ফুটবল একাডেমি (বিকাল ৫টা৬টা),মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি (বিকাল ৬টা৭টা)। এছাড়া ১১ আগস্ট ‘বি’ গ্রুপ, ১২ আগস্ট ‘সি’ গ্রুপ,১৩ আগস্ট ‘ডি’ গ্রুপ, ১৫ আগস্ট ‘ই’ গ্রুপ এবং ১৬ আগস্ট ‘এফ’ গ্রুপে থাকা দলগুলোর বাছাই অনুষ্ঠিত হবে। বাছাই কার্যক্রমে প্রত্যেক খেলোয়াড়কে বাইলজে উল্লেখিত ডকুমেন্ট ও সিডিএফএ সরবরাহকৃত রেজিস্ট্রশন ফরম সাথে নিয়ে আসতে হবে। উক্ত রেজিস্ট্রেশন ফরম ব্যতীত কোন খেলোয়াড় বাছাই কার্যক্রমে অংশগ্রহন করতে পারবে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেপাক টাকরো কোচের প্রশিক্ষণ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল
পরবর্তী নিবন্ধরেলওয়ে স্টেশন কলোনী স্কুলের খেলোয়াড়দের বুট ও জার্সি প্রদান