চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয় ৯.০২ কোটি টাকা। গতকাল ১,৬০৮টি লেনদেনের মাধ্যমে মোট ৩০.২২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৭.৭৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭০১.৪৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.৮৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৩.০৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৬০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৫.১০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১৩.৮৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,০৪৯.১৭। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০০,৬৬৬.০৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৫,৫৪৮.১৭ কোটি টাকা। সিএসইতে ৬২৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, দাম কমেছে ১১৪টি আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।









