সিএসইতে লেনদেন ৫৯.২০ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৫৯.২০ কোটি টাকা। ২,০২২টি লেনদেনের মাধ্যমে মোট ১.১০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭.৭২ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৭৮৪.৩০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৭৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১২০.৩৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৫.০০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯০০.৩৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৭৬.০১ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯২৭.১৭। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০০,০৮১.৭৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৩,৫৪৮.১৭ কোটি টাকা। সিএসইতে ৬২৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮১টির, দাম কমেছে ১০২টি আর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় বিশ্বভরা প্রাণ-এর স্বাধীনতার গানের অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআরব লীগের পরবর্তী মহাসচিব হচ্ছেন মিশরের নাবিল ফাহমি