সিএসইতে লেনদেন ৫.৯৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১২:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ৫.৯৮ কোটি টাকা। ১,৯৩৪ টি লেনদেনের মাধ্যমে মোট ১৭.৭৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৪.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৫০২.৯৬ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৬০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৪.২৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৫৬ পয়েন্ট বেড়েছে যা হলো ১,১৬৪.৯৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৬.৩৫ পয়েন্ট কমেছে, যা হলো ২,২০৮.৬৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৬৪,২৩৩.৯০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৫২৫.৫৮ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫২ টির, কমেছে ২৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৭ টির।

পূর্ববর্তী নিবন্ধবাহরাইনে কারাগারে অনশনে ৫০০ বন্দি, পরিস্থিতি উদ্বেগজনক
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে ২ ইসরায়েলিকে গুলি করে হত্যা