চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ৩৫.১৩ কোটি টাকা। ১,০৩৭টি লেনদেনের মাধ্যমে মোট ১.২৪ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ০.৪৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৯৭৯.৫৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৪.০৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৪৬.১১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৪.১৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯০৮.৭৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮৪৯.৮২। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৭,৩৬২.৯৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৬,১০৯.৯৫ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, দাম কমেছে ৫২টি আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।








