সিএসইতে লেনদেন ৩১.৩৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১২:১০ অপরাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৩১.৩৬ কোটি টাকা। ১,৩৩৯টি লেনদেনের মাধ্যমে মোট ৯০.৩১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮.২৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৮১.৩৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৬২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯৭.১৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৬৬ পয়েন্ট কমেছে, যা হলো ৮৮৪.৮৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৯০.৯১। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৮৯২,৭৭৫.৮০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬২,৬৩০.০০ কোটি টাকা। সিএসইতে ৬২৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, দাম কমেছে ৮৬টি আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাভাঁগার্ডের নাট্যোৎসবে শেষ দিনে নাটক চে মঞ্চস্থ
পরবর্তী নিবন্ধগেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি