চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩১.২৬ কোটি টাকা। মোট ২,১৯১টি লেনদেনের মাধ্যমে মোট ৭৩.৪০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩২৮.২৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৮১৮.০৬ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ২৫.৪৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১২১.৪৯। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১৪.৪৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৭.৬২ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৫.২২ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৬২.৫৪।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০০,২৯৩.৩৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬২,৬৩০.০০ কোটি টাকা। সিএসইতে ৬২৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০২টির। এর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, দাম কমেছে ১৯টির আর অপরিবর্তিত রয়েছে ৬টির।






