চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২১.২৩ কোটি টাকা। ১,৪৮৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৫৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৪.৫৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,১৬৬.৬১ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৬১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯৪.১৩ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৭৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৩৪.৬২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ২.৫৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,২৪৬.০৪। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৫১,৫৭৪.৯৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০০,৭৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭১ টির, দাম কমেছে ৮০টি আর অপরিবর্তিত রয়েছে ২০টির।







