সিএসইতে লেনদেন ২০.৫৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২০.৫৪ কোটি টাকা। ১,০৬৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.৬৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৬০.৯৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৭৬.৫৯ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৮৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৮.৮৯ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.১৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৭৯১.৯৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ১.৮৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৯৭৬.১৪। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৪৯,৬৩৫.৩৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১১,৭১৩.৫১ কোটি টাকা। সিএসইতে ৬১২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৯ টির, দাম কমেছে ৩৩ টি আর অপরিবর্তিত রয়েছে ২০টির।

পূর্ববর্তী নিবন্ধরাগেশ্রী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধজেলেনস্কিকে ইউক্রেনের প্রেসিডেন্ট পদ ছাড়ার আহ্বান মাস্কের