সিএসইতে লেনদেন ২০.৩৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২০.৩৪ কোটি টাকা। ৬,২৯৬ টি লেনদেনের মাধ্যমে মোট ১০.৮৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৬১৭.৯৪ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১০.৫৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬৮.১২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৬৯৭.০৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৬,৯৯৬.৭১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৭,০৩০.৭৪ কোটি টাকায়। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৮ টির, কমেছে ৫৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৩ টির।

পূর্ববর্তী নিবন্ধসম্পর্ক সুদৃঢ় করতে যুক্তরাষ্ট্র গেলেন মোদী
পরবর্তী নিবন্ধপুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব : বাইডেন