চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ১৪.৯৫ কোটি টাকা। ১,২৮৪টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.৫৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১১.৪৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৯৮০.০৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৬.৯৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৫০.১৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১২.৪৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯০৪.৬২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১১.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,৮৪৯.৮২। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯০৭,৮২৪.৩৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৬৬,১০৯.৯৫ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৫টির, দাম কমেছে ৪০টি আর অপরিবর্তিত রয়েছে ১১টির।







