সিএসইতে লেনদেন ১১.৪৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১১.৪৫ কোটি টাকা। ৫,১৪৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৪.৮৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৩.৭৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৬,১৮৮.৮২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.০১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৪৭.১৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৬৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৫৮.৫৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১.০৩ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ৩,৩৬১.২৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৩৮,৩২২.৮৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৪,২৮০.২০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯১ টির, কমেছে ৮১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী বলীখেলায় কক্সবাজারের বজল বলী চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধ২৫ হাজার চাকরি বাতিল, সুদসহ ৮ বছরের বেতন ফেরতের নির্দেশ কলকাতা হাইকোর্টের