সিএমপির ছয় কর্মকর্তাকে বদলি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এরমধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহাম্মদকে (ট্রাফিক)। উপ–পুলিশ কমিশনার সাদিরা খাতুনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশকে নৌ–পুলিশে, উপ–পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন একই পদে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে, মুহাম্মদ মঞ্জুর মোর্শেদকে পুলিশ সুপার হিসেবে নৌ–পুলিশে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএমএ হল অব ফেইমে অন্তর্ভুক্ত হলেন সেনাপ্রধান
পরবর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজারে জুতার গুদামে আগুন