দামপাড়া পুলিশ লাইন্স মাঠে গতকাল বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং চট্টগ্রাম প্রেসক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল এবং চট্টগ্রাম প্রেসক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ৩–০ গোলে চট্টগ্রাম প্রেসক্লাবকে পরাজিত করে।
খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা ক্রীড়াসুলভ মনোভাব ও নৈপুণ্য প্রদর্শন করেন। মাঠের প্রতিযোগিতার পাশাপাশি এ আয়োজন পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
ম্যাচের শুরুতে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ খেলোয়াড় মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সমপ্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ–পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)’সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, উপদেষ্টা ওসমান গণি মনসুর, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ খেলায় অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীবৃন্দ ও সিএমপি ফুটবল টিম, ম্যাচ পরিচালনাকারী সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











