সিএমপি কমিশনারের সাথে দক্ষিণ কাট্টলী বারুণী স্নান পরিচালনা পরিষদের মতবিনিময়

| সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. হাসিব আজিজের সাথে দক্ষিণ কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের মতবিনিময় সভা গত ১৪ মার্চ দামপাড়াস্থ সিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কাল ১৭ মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দক্ষিণ কাট্টলী রাণী রাসমণি ঘাটে বারুণী স্নান উৎসব উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদ নেতৃবৃন্দ সিএমপি কমিশনার মো. হাসিব আজিজকে বারুণী স্নান উৎসবের দিনব্যাপী কর্মসূচি তুলে ধরেন এবং উৎসবে সার্বিক সহযোগিতা কামনা করেন।

সিএমপি কমিশনার কাট্টলীর রাণী রাসমণি ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নান উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরিষদের সভাপতি সদানন্দ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল কান্তি নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনিল বরণ দাশ, সুভাষ চন্দ্র ধর, ডা. বিজন কান্তি নাথ, মিলন কান্তি দাশ, সমর কান্তি দাশ, সীতানাথ ভৌমিক, লিটন চন্দ্র দাশ, উদয়ন কান্তি নাথ, সুকান্ত মহাজন টুটুল, বাবলু দেবনাথ, জয়েচ দেবনাথ, অজিত কুমার দেবনাথ, অলকেন্দু খাস্তগীর, মুন্না দাশ, জুয়েল দেবনাথ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশ-এ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের দোয়া মাহফিল