সিইপিজেডে কার্টন কারখানায় আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি কার্টন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণও জানা যায়নি।

গতকাল শনিবার সন্ধা ৬টা ১০ মিনিটের দিকে সিইপিজেডের বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামের ওই কার্টন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস চট্টগ্রামের সিইপিজেড, বন্দর ও আগ্রাবাদের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দুই ঘণ্টা চেষ্টার পর রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে রাত ১০টা পর্যন্ত অগ্নি নির্বাপণের কাজ চলার বিষয়টি জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, পাঁচতলা একটি ভবনের চতুর্থ তলার ইউনিটি অ্যাঙেসরিজ নামের কার্টন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটি খোলা থাকলেও আগুন লাগার পরপর কারখানার কর্মীরা সবাই নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন বলে জানতে পেরেছি। কোনো হতাহতের খবর পাইনি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধপর্যটকে মুখর হ্রদ-পাহাড়ের শহর রাঙামাটি
পরবর্তী নিবন্ধনবী প্রেমের সোনালী স্মারক কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসা