প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যালমনাই এসোসিয়েশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল আগামী ২২ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় নগরীর হোটেল সৈকতে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শিরীণ আখতার এবং উপ-উপাচার্য প্রফেসর বেণু কুমার দে। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম। এছাড়া সম্মানিত অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডীন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












