সিআরবিতে সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ঈদ আনন্দ

| সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:৫৯ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিআরবিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ মেহমানদারী অনুষ্টিত হয়েছে। সংগঠনের সিনিয়র সহসভাপতি লায়ন আব্দুল মন্নানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ারুল আযিম মাসুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ছালামত আলী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক লায়ন মো. জাহেদুল করিম বাপ্পী সিকদার। বিশেষ অতিথি ছিলেন লায়ন নবাব হোসেন মুন্না, লায়ন ইকবাল রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদুল আযহায় অনেক পরিবার কোরবানি দিতে অক্ষম ছিলেন। আমাদের প্রচেষ্টা ছিল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানো। তাদের মুখে এক টুকরো মাংস তুলে দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করা। এতে রান্না করা গরুর মাংস, রুটি ও হাতে বানানো নাস্তা দিয়ে ২০০জন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি লায়ন সেলিম জাবেদ, লায়ন প্রকল্প পরিচালক কৃষিবিদ কাজী গোলাম মোস্তফা, কোষাধাক্ষ্য ওসমান আবেদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক, জাফর সাদেক, অভি, জুমাইদুল ও মোরশেদসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদমদমা শান্তিনিকেতন বিহারে বুদ্ধের নিরাপত্তা বেষ্টনি উৎসর্গ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী ও প্রতিনিধি সভা