চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) শুরু হল গবেষণাধর্মী ধারাবাহিক আয়োজন ‘সিআইইউবিএস রিসার্চ সেমিনার’। জামাল খান ক্যাম্পাসে সম্প্রতি সিআইইউ বিজনেস স্কুল (সিআইইউবিএস) এই সেমিনারের প্রথম পর্বের আয়োজন করে। এতে গবেষণাপত্র উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী।
তিনি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে নানান সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে বিজনেস স্কুলের সব শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, অধ্যাপক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি











