ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার কথা ভাবলেও এই পথে হাঁটতে নারাজ এস্তোনিয়া। খবর বিডিনিউজের।
দেশটি বলেছে, কেবল নিষেধাজ্ঞা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং প্রয়োজন বড় বিভিন্ন কোম্পানির ওপর কঠোর নিয়ন্ত্রণ। শুক্রবার এস্তোনিয়ার শিক্ষামন্ত্রী ক্রিস্টিনা কাল্লাস বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা আসলে সমস্যার কোনো প্রকৃত সমাধান দেবে না। নিষেধাজ্ঞা থাকলেও শিশুরা যে কোনো ভাবেই হোক তা ব্যবহারের পথ খুঁজে বের করবেই। প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, মেটার মতো কোম্পানিগুলো বিষয়টিকে নেহাত এক বানানো গল্প বলে প্রচার করতে পছন্দ করলেও শিশুদের ওপর সামাজিক মাধ্যমের আসক্তির নেতিবাচক প্রভাব এখন বেশ স্পষ্ট।














