সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

ইউক্রেন যুদ্ধ নিয়ে আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনায় বিশ্বের শীর্ষ দুই পারমাণবিক শক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ পুনরায় শুরু করতে সম্মত হয়েছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আগে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে জ্যেষ্ঠ সামরিক সংলাপ স্থগিত করা হয়েছিল। সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সঙ্গে প্রায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

তবে গত বছর হোয়াইট হাউসে ফিরে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার করেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিনের সঙ্গে একাধিক বৈঠক ও একটি শীর্ষ সম্মেলন করেন।

পূর্ববর্তী নিবন্ধভ্যালেন্টাইন ডে উপলক্ষে সুবর্ণার নতুন মিউজিক ভিডিও ‘জোছনা রাতে’
পরবর্তী নিবন্ধমোটরসাইকেল চালানোর লাইসেন্স পাচ্ছেন ইরানি নারীরা