আন্দরকিল্লার ৬ রাজাপুর লেইন নিবাসী ও ন্যাশনাল লাইব্রেরির স্বত্বাধিকারী মরহুম খন্দকার মনির আহমদের ষষ্ঠ পুত্র, গুল আহমদ ও আমিন জুট মিলের সাবেক ক্রয় কর্মকর্তা খন্দকার আফসার আহমদ মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে, ভাই–বোন, আত্মীয়–স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার জোহর নামাজের পর কদম মোবারক মসজিদে মরহুমের জানাজা শেষে মহল্লার কবরস্থানে দাফন করা হয়। জানাজায় মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. এ কে এম ফজলুল হক, প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক–কর্মকর্তাগণ, জামায়াতের কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, সেক্রেটারি মোস্তাক আহমদ, আন্দরকিল্লা বিএনপি সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, আন্দরকিল্লা ওয়ার্ড জামায়াত আমির মুহাম্মদ ওসমান গণি প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খন্দকার আফসার আহমদ ব্যাংকার মরহুম কে টি আহমেদ, দৈনিক আজাদীর সিনিয়র সহ সম্পাদক মরহুম তফজ্জল আহমদ, চট্টগ্রামের প্রথম ছড়া লিটল ম্যাগাজিন ‘ছড়া সামপ্রতিক’ ও একুশের সংকলন ‘ফাল্গুনের ফুল’ সম্পাদক, তৎকালীন দৈনিক মিছিলের সিনিয়র সাংবাদিক খন্দকার আখতার আহমদ এবং আইআইইউসির সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) আবৃত্তি শিল্পের শিক্ষক মোসতাক খন্দকারের ভাই। প্রেস বিজ্ঞপ্তি।











