সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন রিবাকিনা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় সোয়া দুই ঘণ্টার লড়াইয়ে ৬, , ৪ গেমে জিতে শিরোপার হাসি হাসলেন রিবাকিনা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল ম্যাচের শুরুতে সেট হেরে পিছিয়ে পড়েন আরিনা সাবালেঙ্কা। পরের সেটেই অবশ্য ঘুরে দাঁড়ান তিনি। তৃতীয় সেটের শুরুরটাও ভালোই হয় তার। কিন্তু এরপর, যেভাবে পাল্টা আক্রমণ করলেন এলেনা রিবাকিনা, তার জবাব দিতে পারেননি সাবালেঙ্কা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন কাজাখস্তান তারকা। এখানে নারী এককের ২০২৩ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা গত বছরও ফাইনালে উঠেছিলেন। কিন্তু হেরে যান ম্যাডিসন কিসের বিপক্ষে। পঞ্চম বাছাই রিবাকিনা শিরোপা লড়াইয়ে আসেন কোনো সেট না হেরে এবং ফাইনালেও শুরুটা অসাধারণ হয় তার। এরপর, দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর পর, তৃতীয় সেটের শুরুতে একবার প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ৩০ গেমে এগিয়ে যান সাবালেঙ্কা। যদিও চাপ ধরে রাখতে পারেননি চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান রিবাকিনা; টানা পাঁচ গেম জিতে লাগাম হাতে নেন তিনি। এক সেট পরও ম্যাচও জিতে যান ২৬ বছর বয়সী তারকা। উঁচিয়ে ধরেন ক্যারিয়ারে দ্বিতীয় মেজর ট্রফি। ২০২২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা ২০২৩ সালেও মেলবার্ন পার্কের ফাইনালে উঠেছিলেন। তিন সেটের সেই লড়াইয়ে তাকে হারিয়ে দিয়েছিলেন সাবালেঙ্কা। প্রায় একই ঢংয়ে প্রতিশোধ নিলেন রাশিয়ায় জন্ম নেওয়া ও ক্যারিয়ার শুরুর করা রিবাকিনা।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবারের মতো কর্পোরেট ফুটসাল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচিত্রনাট্য না লিখেও পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিব্রত পরিচালক