সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা সভা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার পূর্ব সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দনা দাশের বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তাপস কুমার নন্দী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক দোলন কান্তি দে’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু বকর মোহাম্মদ সিদ্দিকী, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চক্রবর্ত্তী, সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবলা কুমার দে, মীর মোহাম্মদ এনায়েত উল্লাহ, শিক্ষিকা শিলু রায় চৌধুরীও ললিতা প্রভা রুদ্র প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশতবর্ষী পুকুর ভরাট
পরবর্তী নিবন্ধজিয়া স্মৃতি জাদুঘরের নাম সংশোধন দাবি