সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ ২ মার্চ

| শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

আগামী ২ মার্চ পীরানে পীর দস্তগীর হযরত গাউছুল আযম সৈয়দুশেখ মীর মহিউদ্দিন মোহাম্মদ আবদুল কাদের জিলানী (কঃ) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ পটিয়া পূর্ব হাইদগাঁও, মুজিবনগরস্থ সাতগাছিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে। ওরশ শরীফ উপলক্ষে এন্তেজামিয়া কমিটির গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন তেলাওয়াত, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, গেয়ারবী শরীফ পুষ্পমাল্য অর্পণ, রাতব্যাপী মিলাদ মাহফিল, কেয়াম, জিয়ারত, ছেমা মাহফিল, কাউয়ালী এবং সাহরি (তবারক) বিতরণ। ওরশ শরীফে আখেরী মোনাজাত পরিচালনা করবেন সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে তরিকত শাহসূফি মাওলানা সৈয়দ আবুল মকছুম মোহাম্মদ ফয়েজ উল্লাহ সুলতানপুরী। আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং ট্রাস্টের পক্ষ থেকে ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সুফি মোহাম্মদ সিরাজুল ইসলাম উক্ত ওরশ মোবারক মাহফিলে জাতিধর্মবর্ণ নির্বেশেষে সকল আশেক ভক্তদেরকে উপস্থিত হওয়ার জন্য সকলকে আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে দেশীয় এলজি ও কার্তুজ উদ্ধার
পরবর্তী নিবন্ধরাউজানে প্রবাসীর ঘরে ডাকাতের হানা, মারধরে আহত ২