সাতকানিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৬:৪৭ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া বিএনপির সংগঠক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উত্তর সাতকানিয়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। রবিবার (৫ এপ্রিল) বিকেলে কেরানীহাট সি ওয়াল্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে চট্টগ্রামকঙবাজার মহাসড়কের কেরানীহাট গোল চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির নেতাকর্মীসহ জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলের নেতৃত্ব দেন উত্তর সাতকানিয়া বিএনপির নেতা লোকমান, যুবদলের নেতা নাছির উদ্দিন, আলমগীর, ইয়াসিন এবং ছাত্রদলের নেতা রবিউল ইসলাম রবি। এসময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদমূলক শ্লোগান দেন এবং মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা দ্রুত এ মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুল হাসান তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ৮০, উদ্ধার ৩২
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ-এর অন্ত্যমিল