চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন বলেছেন, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালবাসে, ধানের শীষ প্রতীককে ভালবাসে। এখনো এলাকার বিএনপির ভাইয়েরা ঘুম থেকে উঠতে পারেননি। আপনারা জেগে উঠুন। বর্তমান বাংলাদেশ বিএনপির বাংলাদেশ। আপনারা সব জায়গায় বিএনপির উন্নয়ন কর্মকান্ডের সফলতার কথা তুলে ঝড় তুলবেন। ভোটের সময় দেয়া আঙ্গুলের কালি দাগ মুছে যাওয়ার আগে বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।এ ট ইতিহাসে নজীরবিহীন। বিএনপির সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। আপনারা মরহুম রাস্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্য আপনারা সকলে দোয়া করেবেন। দেশের ও দেশের জনগণের জীবনমান উন্নয়নের প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সৎ, যোগ্য রাস্ট্রপতি হিসেবে শহীদ জিয়াউর রহমানকে দেশের এখনো খুববেশি ভালবাসে।
বুধবার (২৫ মার্চ) বিকালে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মধ্য গারাংগিয়া হাতিয়ারপুল বাজার মাঠে সোনাকানিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুস ছামাদ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এরশাদুর রহমান রিটু, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য এডভোকেট হাফিজুল ইসলাম মানিক, সাতকানিয়া যুবদলের সাবেক যুব বিষয়ক সম্পাদক দিদারুল হক চৌধুরী, পৌর বিএনপি নেতা আবু তাহের বিএসসি, মো. নুরন্নবী, মোহাম্মদ আলী,আবু তৈয়ব, আবদুল আলীম সওদাগর, কামরুল ইসলাম, মোরশেদুল ইসলাম, মোহাম্মদ আলী, লিয়াকত আলী, জামাল হোসেন, ফরিদুল আলম, শাহ আলম প্রমুখ।











