সাতকানিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ৮:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় যাত্রীবাহী ঈগল বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে খালেকের দোকান এলাকায় মডেল মসজিদের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম অনিল রুদ্র (৫০)। তিনি বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের মৃত দেবেন্দ্র রুদ্র এর ছেলে। উক্ত দুর্ঘটনায় সজিব রুদ্র (৩৮) নামের অপর আরেকজন আহত হয়েছেন। তিনি সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেওচিয়া রুদ্র পাড়ার নেপাল রুদ্র এর ছেলে।

আহত সজিবকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী বলেন, একটি ঈগল বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে সিএনজি চাপায় পা বিচ্ছিন্ন শিশু আয়েশা আর নেই
পরবর্তী নিবন্ধসাতকানিয়ার খালে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার