সাতকানিয়ায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৭:০৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমানের অর্থায়নে গতকাল রোববার কেরানীহাটে দলীয় কার্যালয়ে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রাশেদ উদ্দিন। দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আনিসুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা মো. ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবদুল করিম, জামশেদ আলম, ইদ্রিস ইমন, মো. আসিফ, মো. মহিউদ্দিন, মো. কাইছার, সাইফুল ইসলাম ও জিসান।

পূর্ববর্তী নিবন্ধসহকারী রেজিস্ট্রার হলেন চবির সেই সেকশন অফিসার
পরবর্তী নিবন্ধমোহাম্মদ এয়াকুব আলী