সাতকানিয়ায় এক কিশোরীকে ধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো. ইমন (২৫) ও নুরুল আবছার (৩৫)। গত শনিবার রাতে ডেলিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানান, গত মঙ্গলবার বিকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া উত্তর ডেলিপাড়া এলাকার কামাল উদ্দিনের মালিকানাধীন বিল্ডিংয়ের এক মহিলার ভাড়া বাসায় অন্যান্য আসামিদের সহযোগিতায় মো. ইমন কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি ইমন ও নুরুল আবছারকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আলীম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল রবিবার আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।












