সাতকানিয়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি  | সোমবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় বৈদ্যুতিক পাখার সাথে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কলেজ ছাত্রীর নাম আতিয়া ইবনাত চৌধুরী জয়িতা (১৯)। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবু বকর মেম্বারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আতিয়া ইবনাত চৌধুরী জয়িতা সাতকানিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও বাজালিয়ার আবু বকর মেম্বারের বাড়ির আবু বোরহান মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর মেয়ে। জানা যায়, কলেজ ছাত্রী জয়িতার মা আলাদাভাবে বসবাস করেন। সে বাবা ও সৎ মায়ের সাথে থাকতো। পারিবারিক বিভিন্ন বিষয়ে জয়িতা দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিল। ঘটনার দিন বিকেলে ইফতারের সময়ে পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মন্‌জুরুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধআমার মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ৩ নভেম্বর : মেয়র
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩