পটিয়ার বড়লিয়া ইউনিয়নের বাসিন্দা মরহুম মোস্তাফিজুর রহমান চৌধুরীর সহধর্মিণী এবং সাজেদা বেগম গত ২৩ মার্চ সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তিনি ৪ কন্যা ও ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন বিকালে মধ্যম বড়লিয়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, মহাসচিব লিটন এরশাদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। উল্লেখ্য, সাজেদা বেগম সাংবাদিক শফিক আহমেদ সাজীবের শাশুড়ি। প্রেস বিজ্ঞপ্তি।










