নগরের সাগরিকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা ২০০টি স্থায়ী ও ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, সাগরকা বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সাগরিকা রোডের বিটাক বাজার পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক ও ফুটপাত থেকে প্রায় দুইশ দোকান উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করা হয়।











