সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি পরীক্ষা

| বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের ফল সেমিস্টারের ভর্তি পরীক্ষা গতকাল মঙ্গলবার সকাল ১১টায় স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লিখিত ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যম সাউদার্ন ইউনিভার্সিটি ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা আজ বুধবার সকাল ১১টায় একাডেমিক ভবন–৪ এর ৪৫০৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি গণিত বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধপাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন