সাংবাদিক রেজাউল করিমের বড় ভাইয়ের ইন্তেকাল

| বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৮:১৮ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর সহ-সম্পাদক রেজাউল করিমের বড় ভাই সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী মো. আবু নাছের গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
ওইদিনই বাদ এশা মিসকিন শাহ মাজার মসজিদে নামাজে জানাজা শেষে সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফনকার্যে সহায়তা করে আল-মানাহিল। মো. আবু নাছেরের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ শোক জানিয়েছেন। উল্লেখ্য, মো. আবু নাছেরের গ্রামের বাড়ি মীরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর এলাকায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র ভূষণ দে
পরবর্তী নিবন্ধশিক্ষক দিলরুবা আক্তারের ইন্তেকাল