সরফভাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৯ জুন, ২০২২ at ১২:২৫ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সরফভাটা ইউনিয়ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে আয়োজিত খেলায় বড়খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ভূমিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রবীর চৌধুরী কুমার। এতে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, মাহবুল আলম, শিক্ষক রঞ্জন বড়ুয়া, কাজী মুহাম্মদ আলমগীর, কে এম আব্দুল্লাহ আল মামুন, মো. আমজাদ হোসেন, মো. শাহ আলম, শামসুল আলম সিকদার, মাদল বড়ুয়া, শ্যামল ধর, ইউপি সদস্য রফিকুল ইসলাম তালুকদার, আব্দুল মোনাফ, মো. শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ, ইমাম শরীফ, মো. আমিন, সাইফুল্লাহ সরোয়ার, হীরু তালুকদার, আবু বক্কর, শামসুল আলম, ভঞ্জন বড়ুয়া, জমির উদ্দীন, সুলতানা বেগম, জ্যোৎস্না আকতার প্রমুখ। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমেয়েদের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন মোহামেডান
পরবর্তী নিবন্ধসিজেকেএস খো-খো লিগ শুরু