সরকারি বরাদ্দের ব্যয়ের সুষ্ঠু তদন্ত চাই

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:০৬ পূর্বাহ্ণ

দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকার প্রতি অর্থবছরে জাতীয় বাজেট ঘোষণা করে এবং বিভিন্ন খাত ও উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করে। দারিদ্র্য তহবিল, সড়ক সংস্কার ও মেরামত, প্রাতিষ্ঠানিক অনুদান, কৃষিজীবী ভাতা, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের জন্য সরকারিভাবে প্রতিবার বাজেট নির্ধারণ করা হয়। তবে কিছু ক্ষেত্রে বরাদ্দের যথাযথ ব্যবহার, কাজের মান এবং প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। এর প্রধান কারণ হলো দুর্বল তদারকি, যথাযথ নিরীক্ষার অভাব এবং জবাবদিহিতার ঘাটতি। প্রতিটি স্তরে সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সরকারি বরাদ্দের সুফল জনসাধারণের কাছে সহজেই পৌঁছে যাবে। দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে সুষ্ঠু তদন্তের বিকল্প নেই।

অতএব, সরকারি বরাদ্দের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা, উন্নয়ন প্রকল্পের ব্যয়ের নিরপেক্ষ তদন্ত করা এবং প্রতিটি স্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ করছি।

আবদুর রশিদ

শিক্ষক,

উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি।

সাতকানিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসুনীল গঙ্গোপাধ্যায় : কবি ও ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধঅদৃশ্য সত্য